ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয় মক্কা প্যাক্টে যুক্ত হওয়ার উদ্যোগ, যা বললেন আসিফ মাহমুদ মা-শিশুর স্বাস্থ্যসেবায় বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র শখের আইফোনের জন্য সন্তান বিক্রির অভিযোগ, আটক বাবা পর্নো ভিডিও মোবাইলে রাখায় যুবকের যে পরিণতি ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি কেন? বিয়ে করতে গিয়ে বিপত্তি, বরের গাড়ি থেকে কনে নিয়ে যাওয়ার অভিযোগ গরুর খামার থেকে তেলের ঘানি—গঙ্গাচড়ায় মার্কিন রাষ্ট্রদূত ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় ভাগ্নের ওপর হামলা, কুপিয়ে জখম

“এবার নতুন সমস্যায় নেইমার”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / 279 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || এবার নতুন সমস্যায় নেইমার|

বিশ্বকাপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার। সে কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি তার। এমনকি শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও খেলতে পারবেন না। তবে তাকে ছাড়াই দল সুইসদের প্রথমবার বিশ্বকাপে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে।

জানা গেছে, নেইমার শেষ ষোলো থেকে খেলতে পারবেন। কিন্তু গত সোমবার ইনজুরি আক্রান্ত নেইমার দলের সঙ্গে ৯৭৪ স্টেডিয়ামে আসেননি। যদিও তার আসার কথা ছিল।

টিম ডাক্তার জানান, ম্যাচ শুরুর আগে নেইমার জানিয়েছেন তিনি অসুস্থবোধ করছেন। সঙ্গে মাথা ব্যাথাও রয়েছে। সে কারণে তিনি মাঠে আসেননি। টিম হোটেলে বসে দলের খেলা উপভোগ করেন। এরপর জানা গেল, রাত থেকে জ্বরে ভুগছেন নেইমার।

যদিও ব্রাজিলের জয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছেন তিনি। কাসেমিরোর প্রশংসা করে টুইটও করেন। সেখানে উল্লেখ করেন কাসেমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার।

ম্যাচ শেষে ভিনিসিউস জুনিয়রও জানিয়েছেন নেইমারের জ্বরের কথা, ‘নেইমার হোটেলে আছে। তার জ্বর হয়েছে। আমরা সবাই খুব করে চাচ্ছি সে ইনজুরি ও অসুস্থতা থেকে দ্রুত সেরে উঠুক।’

জানা গিয়েছিল, নেইমার গ্রুপপর্বের শেষ ম্যাচ ২ ডিসেম্বর দিবাগত রাতে ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারবেন। কিন্তু তিতে সাফ জানিয়ে দিয়েছিলেন শেষ ষোলোর আগে তাকে মাঠে নামিয়ে কোনো ঝুঁকি নিবেন না, ‘আমরা একজন খেলোয়াড়ের স্বাস্থ্য নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে পারি না। অথবা আমরা এমন একজন খেলোয়াড়কে খেলাতে পারি না যিনি ঠিকমতো খেলতে পারবেন না। আমাদের হাতে যথেষ্ট বিকল্প আছে। আমরা এই দলটাকে তৈরি করতে চার-চারটি বছর সময় নিয়েছি।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শুক্রবার দিবাগত রাত ১টায় ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৫ ডিসেম্বর দিবাগত রাত ১টায় শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে সেলেসাঁওরা

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“এবার নতুন সমস্যায় নেইমার”

প্রকাশের সময় : ০৭:০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২