ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

এবার পাবনাবাসীর প্রতি ভালোবাসার প্রতিদান দিলো আর্জেন্টিনা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৬:০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • / ৩৯৫ বার পড়া হয়েছে
৯৮

পাবনা প্রতিনিধি || আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আবেগ আর্জেন্টিনার মানুষের হৃদয়েও অন্যরকম এক জায়গা করে নিয়েছে। বাঙালির ভালোবাসার প্রতিদান আর্জেন্টাইনরা বিভিন্নভাবে প্রকাশ করেছেন।

এবার আর্জেন্টাইনরা ভালোবাসার প্রতিদান দিলো পাবনাবাসীকেও। ফাইনালের দিন মেসিবাহিনীকে শুভকামনা জানিয়ে পাবনায় বের হওয়া আনন্দ শোভাযাত্রা দুটি ছবি শেয়ার করেছে আর্জেন্টিনার একটি ফুটবলপ্রেমীদের গ্রুপ।

Liga Profesional de Fútbol de la AFA নামের আর্জেন্টিনার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ১১টা ৪১ মিনিটে দুটি ছবি পোস্ট করে। ছবি দুটি পাবনার জজকোর্ট এলাকার সামনে তথা জিরো পয়েন্ট থেকে তোলা। এতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা ব্যবহার করে লেখা হয়েছে। Nuestro amigo…যার বাংলা হলো ‌‌আমাদের বন্ধু…।

পাবনা শহরের দিলালপুরের বাসিন্দা আর্জেন্টিনার সমর্থক পাভেল মৃধা বলেন, ‘এতদিন আর্জেন্টাইনরা ঢাকার অনেক ছবি ও ভিডিও শেয়ার করে তাদের প্রতি আমাদের ভালোবাসা প্রতিদান দিয়েছে। আজ আমাদের পাবনার ছবি শেয়ার করলো। এতে আমাদের আনন্দ প্রকাশ করার ভাষা পাচ্ছি না।’

সানজামুল হক নামের পাবনার আরেক আর্জেন্টাইন সমর্থক বলেন, ‘সেদিন আমরা যেভালোবাসা প্রকাশ করেছিলোম আজ আর্জেন্টাইনরা সেই ভালোবাসার প্রতিদান দিলো। আমরা আজেন্টাইন সমর্থক হিসেবে সার্থক ও গর্বিত।’

এর আগে গত রোববার (১৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে আর্জেন্টিনা ফ্যান ক্লাব পাবনার উদ্যোগে এক বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজের প্রধান গেট হয়ে, বড় ব্রিজ, আব্দুল হামিদ সড়ক, জিরো পয়েন্ট সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা প্রিয় দল ও খেলোয়াড়ের জার্সি পরে উল্লাস প্রকাশ করেন সমর্থকরা। মোটরসাইকেল, প্রাইভেটকার, ইজিবাইক নিয়ে বড় বড় পতাকা হাতে শোভাযাত্রায় পাবনার আর্জেন্টাইন কয়েক শতাধিক সমর্থক অংশ নেন। শোভাযাত্রায় বড় আকর্ষণ ছিল হাতি। হাতিকে আর্জেন্টিনার আকাশি-সাদা রঙের ব্যানারে সাজিয়ে শোভাযাত্রায় অংশ নেয় সমর্থকরা।

শোভাযাত্রা চলাকালে নেচে-গেয়ে বাঁশি ও ভুভুজেলা বাজিয়ে চারপাশে উন্মাদনা ছড়িয়ে দেন। আর্জেন্টিনা, আর্জেন্টিনা, খালি মেসি, খালি মেসি- ইত্যাদি স্লোগানে মুখর করে তোলে গোটা শহর। এসময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাও হাত নেড়ে আর্জেন্টিনা দলের সমর্থকদের শুভেচ্ছা জানান। সেই উচ্ছ্বাসের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

এবার পাবনাবাসীর প্রতি ভালোবাসার প্রতিদান দিলো আর্জেন্টিনা

প্রকাশের সময় : ০৬:০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২