ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান। কালীগঞ্জে কালভার্ট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ, রংপুরে কঠোর বার্তা শফিকুর রহমানের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান

ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 14 বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্হায়পনা বিষয়ে সচেতনামূলক গম্ভীরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২০সেপ্টেম্বর ( রবিবার) বিকেল ৫:৩০টায় আলমপুর ইউনিয়নের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।

গম্ভীরা অনুষ্ঠানে নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। গম্ভীরা নাটিকার উদ্বোধন করেন। ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী।

এ অনুষ্ঠানে গম্ভিরা পরিবেশনা করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পী বৃন্দ। প্রাণবন্ত এ আয়োজন উপভোগ করতে স্থানীয় প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গম্ভীরা পরিবেশনার মাধ্যমে স্থানীয় জনগণকে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা ও সঠিকভাবে ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ করা হয়।

মোঃ নুরুল ইসলাম

ধামইরহাট, নওগাঁ

০১৭১০১৯০০১০

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

প্রকাশের সময় : ১১:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬