ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান। কালীগঞ্জে কালভার্ট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ, রংপুরে কঠোর বার্তা শফিকুর রহমানের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 7 বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গঠিত টিমের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাজারামপুর মালোপাড়ায় ডেঙ্গু মশা ও এর প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এলাকার বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি ফগারের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক ও স্বাস্থ্য শাখার আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো. কামাল সুকরানা, মো. আশরাফুল আলম সিদ্দিকী কাজল, পৌরসভার কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট ও স্কাউটস সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শুধু প্রশাসনের উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে হবে। এ লক্ষ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

প্রকাশের সময় : ১১:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬