ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী ৯৯৯-এ ফোনে ১০ পর্যটক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী উদ্ধার বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন ৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে মৌলভীবাজারে চার উপজেলায় ৯৫ কি:মি: সড়ক ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

এবার বড় পর্দায় চমক!

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৬:৩৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / ২৮৩ বার পড়া হয়েছে
42

বিনোদন ডেস্ক, প্রতিদিনের পোস্ট || এবার বড় পর্দায় চমক!
ওয়েব সিরিজ ‘মহানগর’সহ বেশ ক’টি টিভি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন গ্ল্যামার আর অভিনয় দ্যুতিতে। নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার প্রায় সকল বড় অভিনেতার সঙ্গে। এবার সিনেমায় নাম লেখালেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা রুকাইয়া জাহান চমক।

চুক্তিবদ্ধ হয়ে গেছেন এরমধ্যে। প্রথম সিনেমায় নায়ক হিসেবে চমক পাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেনকে। ছবিটির এই নায়িকা ইস্যুতে ক’দিন আগেও একটা চমক ছিল। যাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘ন ডরাই’ নায়িকা সুনেরাহ। তবে মহরত অনুষ্ঠানের দিনই তিনি ছবিটি থেকে সরে দাঁড়ান। মূলত এরপর সেই স্থানেই যুক্ত হন সত্যিকারের চমক!

‘জয় বাংলা ধ্বনি’ নির্মাণ করছেন খ. ম. খুরশীদ। শুটিং এরমধ্যে শুরু হয়েছে। নিরব-চমক ইউনিটে যুক্ত হচ্ছেন শুক্রবার (৪ নভেম্বর) থেকে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দু’জনেই।

বড় পর্দায় অভিষেক ঘটছে তার— উচ্ছ্বাস ঝরে পড়ল নায়িকার কণ্ঠে। চমকের ভাষ্য, ‘ভালো লাগছে এই ভেবে, আমার শুরুটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি ছবির মাধ্যমে। জানি না, নিজেকে কতটা ক্যারি করতে পারব। তবে চেষ্টা করব।’

চমক প্রসঙ্গে নিরব বলেন, ‘এ প্রজন্মের নায়িকাদের মধ্যে চমক অন্যতম। তার গ্ল্যামার ও অভিনয় প্রতিভা দুটোই সমান্তরাল বলে আমার মনে হয়েছে। আমাদের দলে তাকে পেয়ে স্বস্তিতে আছি। আশা করছি, সিনেমায় চমকের শুরুটা ভালোই হবে।’নিরব জানান, ১ নভেম্বর থেকে মাদারীপুরের পদ্মার চরে ছবিটির শুটিং শুরু হয়েছে। সেখানে ঢাকা থেকে কাল সকালেই যুক্ত হচ্ছেন নিরব-চমক।

উল্লেখ্য, ছবিটির কাহিনি লিখেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও প্রভাবশালী শ্রমিক নেতা শাজাহান খান। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ছবিটি। এতে শম্ভু রাজাকারের চরিত্রে অভিনয় করবেন খ্যাতিমান অভিনেতা আসাদুজ্জামান নূর।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। মেহেদী /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

এবার বড় পর্দায় চমক!

প্রকাশের সময় : ০৬:৩৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২