ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চীনের মডেল নিতে চাই’ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে কঠোর হচ্ছে ঢাকা, প্রধান সড়কে নিষেধাজ্ঞা টাকা-সোনা নিয়ে স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর অভিযোগে নতুন মোড় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী-পুরুষকে আটক চিকিৎসায় অবহেলায় মৃত্যু’—মানিকগঞ্জে স্বজনদের অভিযোগ চিকিৎসা নিতে এসে নিথর দেহে ফিরলেন শিক্ষিকা, স্বামীর চোখে সেই ভয়াবহ মুহূর্ত আমদানি-রপ্তানি বন্ধ হিলি বন্দরে, বিপাকে ব্যবসায়ী ও শ্রমিকরা মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি

“এমপি-আমলাদের বাসায় মিলবে ব্রিফকেস ভর্তি ডলার : নুর”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 398 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক || “এমপি-আমলাদের বাসায় মিলবে ব্রিফকেস ভর্তি ডলার : নুর”।

আওয়ামী লীগের সংসদ সদস্য ও সুবিধাপ্রাপ্ত আমলাদের বাসায় তল্লাশি চালালে প্রত্যেকের বাসায় ব্রিফকেস ভর্তি ডলার পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

বুধবার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ‘স্বৈরাচারের পতন ও রাষ্ট্র রূপান্তরের গণজাগরণ গড়ে তুলুন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, আজ দেশে সংকট তৈরি হয়েছে। শিক্ষিতরা শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টি দেখছেন। সামনে আরও ভয়ংকর সংকট তৈরি হচ্ছে। আপনার কাছে টাকা আছে, আপনি টাকা নিয়ে বসে থাকবেন। কিন্তু কোনো কিছু কিনতে পারবেন না। প্রধানমন্ত্রী দুর্ভিক্ষের কথা বলেছেন। দুর্ভিক্ষ আসছে এটা নিশ্চিত। দুর্ভিক্ষের জন্য এই দুর্বৃত্ত সরকার দায়ী।

তিনি বলেন, অল্প কিছু টাকার জন্য তারা (সরকার) আজ বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। অথচ প্রতিবছর এক লাখ কোটি টাকা পাচার হচ্ছে। গত ১৪ বছরে তারা ১৫ লাখ কোটি টাকা পাচার করেছে। আজ যদি আওয়ামী লীগের ৩০০ এমপি ও বেনিফিশিয়ারি আমলাদের বাসায় তল্লাশি চালানো হয়, তাহলে প্রত্যেকের বাসায় ব্রিফকেস ভর্তি ডলার পাওয়া যাবে।

নুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সাল থেকে বাকশালী রাষ্ট্র চালাচ্ছেন। পদ্মা সেতু থেকে ফেলে দেব, চুবিয়ে মারব— এসব কথা একজন প্রধানমন্ত্রী বলতে পারেন? তার রুচিতে হয় কী করে? তাহলে তো তার লোকেরা পিটাপিটি করবেনই।

তিনি বলেন, সর্বশেষ যে হু.মকি দিলেন, হেফাজতের দশা হবে। তার মানে হেফাজতের ওপরে গণহ.ত্যা চলেছে— সেটি সত্য। ক্ষমতার পরিবর্তন হলে এই শাপলা চত্বরে গণহ.ত্যার বিচার করতে হবে।

তিনি আরও বলেন, একুশে আগস্ট গ্রেনেড হা.মলার দায় বিএনপি এড়াতে পারে না। কারণ এটি তাদের আমলে হয়েছে। তারা যদি না করতো এবং তাদের সংশ্লিষ্টতা যদি না থাকত, তবে তারা তদন্ত করে নিরপেক্ষভাবে এটিকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে যেতে পারত। আমরা সেজন্য বিএনপিরও সমালোচনা করি। শাপলা চত্বরের ঘটনার দায় এই সরকার এড়াতে পারবে না। বিচারের মুখোমুখি হতে হবে।

আলোচনায় আরও বক্তব্য রাখেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“এমপি-আমলাদের বাসায় মিলবে ব্রিফকেস ভর্তি ডলার : নুর”

প্রকাশের সময় : ১০:০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২