ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

এসএসসি পাস করে খুশি মহিলা আ.লীগের সভাপতি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 321 বার পড়া হয়েছে

নাটোর, জেলা প্রতিনিধি: ৪২ বছর বয়সে বাংলাদেশ কারিগরি বিভাগ থেকে এসএসসি পাস করলেন নাটোরের সিংড়া পৌরসভার নারী কাউন্সিলর জয়তন বেগম। তিনি জিপিএ ৪.৬১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি সিংড়া পৌর বাসস্ট্যান্ড মহল্লার বাসিন্দা।

জয়তন বেগম সিংড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর এবং সিংড়া পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি।

সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পর জয়তন বেগম পাস করার বিষয়টি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। 

সেখানে তিনি লিখেন, আমি এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬১ পেয়েছি। মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় তাকে জনপ্রতিনিধি, রাজনীতি নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

কাউন্সিলর জয়তন বেগম প্রতিদিনের পোস্টেকে বলেন, শিক্ষার কোনো বয়স নেই। আমি এই বয়সে আবার পড়াশোনা শুরু করেছি। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪.৬১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি অনেক আনন্দিত। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই। সমাজের মানুষের সেবা করতে চাই।

তিনি আরও বলেন, আমি একজন নারী কাউন্সিলর। যদি জনপ্রতিনিধি হয়ে পড়াশোনা না জানি, এটা লজ্জাজনক। তাই সিদ্ধান্ত নিয়ে আবার পড়াশোনা শুরু করি। আল্লাহর রহমতে সকলের দোয়ায় আমি উত্তীর্ণ হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন আমি উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাই।

এই নিউজটি শেয়ার করুন

এসএসসি পাস করে খুশি মহিলা আ.লীগের সভাপতি

প্রকাশের সময় : ০৩:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২