ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

ঐতিহাসিক জয়ের দিনেও অনন্য নজির গড়ল জাপানিরা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৩৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / 269 বার পড়া হয়েছে

কাতার বিশ্বকাপ মঞ্চে দ্বিতীয় অঘটন ঘটিয়ে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে জাপান। এমন অঘটন জন্মের পর আরও এক ব্যতিক্রমী উদ্যোগের জন্য প্রশংসায় ভাসছেন জাপানের সমর্থকরা।

বুধবার (২৩ নভেম্বর) কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে জয়ের পরও জাপানিরা নিজেদের স্বভাবসুলভ আচরণ ভোলেননি।

এদিন গ্যালারিতে থাকা জাপানি সমর্থকরা আবারও ব্যতিক্রমী উদ্যোগের জন্য প্রশংসা পাচ্ছেন। কারণ, জয় উদযাপন শেষে ও ফুরবলপ্রেমীদের ফেলে যাওয়া ময়লা আবর্জনা পরিস্কার করেছেন তারা। এর আগে এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও গ্যালারির আনাচে কোনাচে পড়ে থাকা ময়লা পরিস্কার করতে দেখা যায় তাদের।

জাপানি সমর্থকদের ময়লা-আবর্জনা পরিস্কার করার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। এমন কর্মকাণ্ডের পর থেকে নেটিজেনদের সুনাম কুড়াচ্ছেন জাপানিরা। নেটিজেনেরা তাদের ‘নিখুঁত অতিথি’ হিসেবেও অভিহিত করেছেন।

ছবিতে দেখা গেছে, খেলা শেষ হওয়ার পর অধিকাংশ সমর্থক মাঠ ছেড়ে চলে গেছেন। এরমধ্যে বেশ কিছু জাপানি সমর্থক গ্যালারিতে পড়ে থাকা চিপসের প্যাকেট, পলিথিন ও পানির বোতলসহ নানান ধরনের উচ্ছিষ্ট সরাচ্ছেন।

ডেস্ক রিপোর্ট /এস হোসেন

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ঐতিহাসিক জয়ের দিনেও অনন্য নজির গড়ল জাপানিরা

প্রকাশের সময় : ০৫:৩৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২