ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত বিয়ের আগে হবু দম্পতির যে ৭ প্রস্তুতি নেওয়া উচিত মরদেহ থেকে গয়না লুটের চেষ্টা, নেপালে গ্রেপ্তার দুজন ৩ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেপ্তার কালীগঞ্জের মিন্টু রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায় দুষ্ট লোকেরা’ অমানবিক নির্যাতনের অভিযোগ, ১১ বছরের শিশুর ধর্ষণ মামলায় চার্জশিট কক্সবাজারে যুবক হত্যা মামলার আসামির পুলিশ হেফাজতে মৃত্যু স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে বিপাকে স্বামী, শেষমেশ নিজেই ফাঁসলেন সোলার সেচে বদলে যাচ্ছে নবীনগরের কৃষির চিত্র

কক্সবাজারে স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:২৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 358 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সুমি আক্তার (২৭) নামের এক নারী স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পূর্ব কলাতলী ঝিরিঝিরি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সুমি কলাতলী এলাকার কবিরের মেয়ে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড পূর্ব কলাতলী এলাকার কবিরের মেয়ে সুমি আক্তারের সঙ্গে কুমিল্লার জাহাঙ্গীরের (৩০) প্রেমের সম্পর্ক ছিল। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর তারা দুজন কক্সবাজার শহরের কলাতলী ঝিরিঝিরিপাড়া এলাকায় বসবাস করতেন। ব্যবসায়িক কাজে জাহাঙ্গীর কক্সবাজার শহরের বাইরে থাকতেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে বিবাদ চলছিল। এরই জের ধরে শনিবার সকাল ১০টার দিকে স্বামীকে ভিডিও কল দিয়ে ঘরের বারান্দার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সুমি।

পরে স্বামী জাহাঙ্গীর তার শাশুড়িকে ফোনে বিষয়টি জানালে পরিবারের লোকজন দরজা ভেঙে সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিল এম এ মনজুর জানান, ইমোতে ভিডিও কলে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে আমার ওয়ার্ডের সুমি আক্তার নামে এক নারী আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে ঘটনাটি শুনে পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে আসেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

প্রকাশের সময় : ০৭:২৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩