ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান

কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • / 346 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আলীনগর চা বাগানে কথা কাটাকাটির জের ধরে মা দেওন্তী নুনিয়ার (৪৫) মাথায় লাঠি দিয়ে আঘাত করে ছেলে সাধন নুনিয়া। রাতে পুলিশ ঘাতক ছেলে সাধনকে আটক করে।
মৃত দেওন্তী নুনিয়া চা বাগানের ইন্দ্রপ্রসিদ নুনিয়ার স্ত্রী।
জানা যায়, দুপুরের দিকে মা দেওন্তীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় সাধনের। একপর্যায়ে ছেলে ঘরে থাকা একটি লাঠি দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করলে সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। আহত দেওন্তীকে উদ্ধার করে শমসেরনগর ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর সাধন নুনিয়া পালিয়ে যান।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ রাত ১০টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। রাতে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল বুধবার ভোরে আলীনগর চা বাগানের একটি নির্জন স্থান থেকে পলাতক সাধন নুনিয়াকে আটক করে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেই মাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে। রাতেই ঘাতক ছেলেকে আটক করা হয়। আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ০২:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩