ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স

কালীগঞ্জের জামালপুর কলেজে এসএসসি ও দাখিল কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 145 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে কালীগঞ্জের জামালপুর কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য জনাব এ. কে. এম. ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম।
এছাড়া জামালপুর কলেজ গভর্নিং বডির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন  মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু,সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান এবং জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ দেওয়ানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ।
এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর কলেজের অধ্যক্ষ  মো. সামসুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান করেন ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জের জামালপুর কলেজে এসএসসি ও দাখিল কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের সময় : ০৫:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬