কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৭:৪৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালীগঞ্জের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদা সুলতানার নভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান। স্বাগত বক্তব্য প্রদানকালে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা সম্পর্কে উদ্বুদ্ধ করা হচ্ছে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে পরিচালিত কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় এবং সফলতা তুলে ধরতেই এ কংগ্রেসের আয়োজন করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের আয় বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের গুরুত্ব তুলে ধরে সকলকে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. হাসান আলী, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
























