ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

কালীগঞ্জে পেটের ক্ষুধায় ইউএনও অফিসের সামনে দিনমজুরদের আহাজারি

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবার এক প্যাকেট শুকনো খাবারের আশায় উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও খাবার না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তারা।

রোববার (৯ আগস্ট) দুপুর সরে জমিনে  এসে দেখা যায়  সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, বৈরাতী এলাকার তিস্তা ভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের নারী-পুরুষ ও শিশুরা খাবারের আশায় সেখানে অবস্থান করছেন। তাদের অনেকেই দিনমজুর হওয়ায় কাজ না থাকায় খাবারের সংকটে পড়েছেন বলে জানান। তারা আরো জানান গত বুধবার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে তারা , তাদের এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে যায়।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করলেও তাদের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এক প্যাকেট শুকনো খাবারের জন্য অপেক্ষা করতে করতে অনেকে ক্ষুধার্ত হয়ে পড়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত খাবার ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে পেটের ক্ষুধায় ইউএনও অফিসের সামনে দিনমজুরদের আহাজারি

প্রকাশের সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬