ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-ইউএনও, এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে ১৮শ প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ অপপ্রচারের বিরুদ্ধে জরুরী সংবাদ সম্মেলন করেছেন ইউ’পি চেয়ারম্যান শামীম মোল্লা মৌলভীবাজারে বিএনপির শীর্ষ নেতৃত্বের লড়াই মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি শ্রীমঙ্গলে এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর

কালীগঞ্জে ১৮শ প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান
  • প্রকাশের সময় : ০৪:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে
১৪

গাজীপুরের কালীগঞ্জে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান, মরিচ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের বীজ, রাসায়নিক সার এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষে মুদি দোকান, অটোরিক্সা বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে বীজ ও সার এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় মুদি দোকান ও অটোরিক্সা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তারুজ্জামান ও স্থানীয় গণমাধ্যমকর্মী সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় উপজেলার ১৮শ প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১০০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম করে গ্রীষ্মকালীন হাইব্রীড মরিচ বীজ, ৫ কেজি করে ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলার মূলগাঁও গ্রামের সিরাজ উদ্দিনকে একটি মুদি দোকান, কাপাইস গ্রামের মোসা. কামরুন্নাহার, পুনসহি গ্রামের শামসুন নাহার ও চৌড়া গ্রামের মারজিয়া বেগমকে একটি করে অটোরিক্সা বিনামূল্যে প্রদান করেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আওতায় একটি মুদি দোকান ও তিনটি অটোরিক্সা বিনামূল্যে প্রদান করা হয়। এসব যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়ানো ও কর্মসংস্থানের আহ্বান জানান।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে ১৮শ প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশের সময় : ০৪:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬