ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“খলনায়ক হয়ে কাতার ছাড়লেন সেই রেফারি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / 456 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || খলনায়ক হয়ে কাতার ছাড়লেন সেই রেফারি|

আর্জেন্টিনার খেলা মানেই ম্যাচের পরতে পরতে উত্তেজনা বিরাজ করে। আর সেই ম্যাচ যদি হয় বিশ্বকাপের মতো বড় আসরের, তাহলে তো কোনো কথাই নেই। তার চেয়েও বড় কথা হলো বিশ্বকোপের কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাজে রেফারিং করেছেন আন্তোনিও মাতেও লাহোজ।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া তো চাট্টিখানি কথা হয়।

কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে পুরো বিশ্বের নজর ছিল। এই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করে রাতারাতি নায়ক হয়ে যাওয়ার কথা ছিল লাহোজের। কিন্তু নায়ক হওয়ার পরিবর্তে নিজের ভুলের কারণে খলনায়ক হয়ে গেলেন এই স্প্যানিশ রেফারি।

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে কারণে অকারণে ১৮টি কার্ড দেখিয়ে খেলাটিকে বিরক্তিকর পর্যায়ে নিয়ে গেছেন রেফারি লাহোজ।

যে কারণে মেসির মতো ঠাণ্ডা মেজাজের একজন বিশ্বসেরা ফুটবলার ম্যাচ শেষে বলতে বাধ্য হতে হয়েছেন- ফিফার উচিত বিষয়গুলো খেয়াল করা। এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচে এ ধরনের একজন রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত নয়।

মেসির এই মন্তব্যেই ক্যারিয়ার বরবাদ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো লাহোজের।

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচে রেফারি লাহোজ দুই দল মিলিয়ে ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন। এর মধ্যে আর্জেন্টিনা দলকেই দেখানো হয়েছে ১০টি হলুদ কার্ড।

সেই ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনার দুই তারকা ফুটবলার মার্কোস আনুকিয়া ও গনসালো মনতিয়েল।

লাহোজকে বাড়ি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। স্প্যানিশ এই রেফারি এবারের বিশ্বকাপে আর কোনো ম্যাচ পরিচালনা করতে পারবেন না।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“খলনায়ক হয়ে কাতার ছাড়লেন সেই রেফারি”

প্রকাশের সময় : ০৩:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২