ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে ক্যাফে শীতলক্ষ্যা ফুড পার্কের শুভ উদ্বোধন হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালিত ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সর আবসিক কোয়াটারে দুঃসাহসিক চুরি  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ আদালত চত্বর থেকে পুলিশের বাইক চুরি, তদন্তে বেরিয়ে এলো চোরচক্রের নেটওয়ার্ক বিদ্যাকুটে বশির সমর্থকদের বিশাল মিছিল, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে আলোচনা নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৪৯, হাসপাতালে ভর্তি ৯১

গঙ্গাচড়ায় কাব স্কাউটদের ক্যাম্পফায়ারে শেষ হলো চার দিনের ক্যাম্পুরি

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 23 বার পড়া হয়েছে

আলো-আঁধারির মায়াবী পরিবেশ। চারপাশে কাব স্কাউটদের কণ্ঠে গান, শপথ আর উচ্ছ্বাস। আগুনের শিখাকে ঘিরে শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবতার বার্তা ছড়িয়ে পড়ল উপজেলা পরিষদ চত্বরে। এমন আবহের মধ্য দিয়ে বুধবার রাতে শেষ হয়েছে রংপুরের গঙ্গাচড়ায় চার দিনব্যাপী দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরি।
‎
‎‘স্কাউটিং শেখায়—শৃঙ্খলা, দেশপ্রেম, মানবতা’ প্রতিপাদ্যে আয়োজিত ক্যাম্পুরিতে উপজেলার ২৮টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট, ইউনিট লিডার, ক্যাম্প কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকসহ মোট ২৭৫ জন অংশ নেন।
‎
‎বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাপনী ক্যাম্পফায়ার ও তাবু জলসায় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পুরির সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ।
‎
‎ইউএনও জেসমিন আক্তার বলেন, স্কাউটিং শিশুদের শুধু শৃঙ্খলাবোধ শেখায় না, তাদের দেশপ্রেমিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তোলে। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে নেতৃত্ব, সহযোগিতা, সততা ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করা প্রয়োজন।
‎
‎তিনি বলেন, স্কাউটিংয়ের শিক্ষা ও মূল্যবোধ ভবিষ্যতে শিশুদের ব্যক্তিজীবন ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্যাম্পুরিতে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য কাব স্কাউটদের প্রতি আহ্বান জানান তিনি।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ সরকার, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী ও উপজেলা জামায়াতের মিডিয়া সেল প্রধান আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
‎
‎এ সময় আরও বক্তব্য দেন গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল।
‎
‎উপজেলা স্কাউটসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিয়ার মো. জাকিউল আলম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটসের কমিশনার শফিকুল ইসলাম চাঁন।
‎
‎চার দিনের এ আয়োজনে শিশুদের স্কাউটিংয়ের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নানা কার্যক্রমে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, ক্যাম্পুরিতে অর্জিত অভিজ্ঞতা কাব স্কাউটদের শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গঠনে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে।
‎

এই নিউজটি শেয়ার করুন

গঙ্গাচড়ায় কাব স্কাউটদের ক্যাম্পফায়ারে শেষ হলো চার দিনের ক্যাম্পুরি

প্রকাশের সময় : ০৭:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬