ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

গরুর ভবিষ্যৎ বাণী, এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / ২৯৭ বার পড়া হয়েছে
৮১

স্পোর্টস ডেস্ক: ব্রাজিল, আর্জেন্টিনা আর জার্মানির পতাকায় তিনটি ড্রাম মোড়ানো। ওপরে ঘাস রাখা। গরু যে দেশের পতাকা মোড়ানো ড্রামের ঘাস খাবে, সেই দেশই হবে এবারের কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন! পশু দিয়ে এমন ভবিষ্যৎ বাণীর আয়োজন করে কুষ্টিয়ার একদল ফুটবলপ্রেমী। অনেকেই মজার এই কাণ্ড দেখতে ভিড় জমান।

বিশ্বকাপ এলে কে চ্যাম্পিয়ন হবে তা নিয়ে চলে নানা ভবিষ্যৎ বাণী। এক্ষেত্রে বিভিন্ন পশু-পাখিও অংশ নেয়। কুষ্টিয়াতে কাতার বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎ বাণী করলো একটি গরু।

জেলার আড়ুয়াপাড়া তরুণ সংঘ পাঠাগার ও ক্লাব মাঠে এই আয়োজনে অংশ নেন ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মান সমর্থকরা। তিন দলের পতাকা মোড়ানো ড্রামের ওপর রাখা হয় কাঁচা ঘাস। নিয়ে আসা হয় একটি গরু। শর্ত, গরুটি যে ড্রাম থেকে ঘাস খাবে সে দলই হবে বিজয়ী! গরুটি ঘাস খায় ব্রাজিলের ড্রাম থেকে। প্রিয় দল বিজয়ী হবে এই অনুমানে উল্লাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকরা।

তবে গরুর এই ভবিষ্যৎ বাণী মেনে নিতে পারছে না আর্জেন্টিনার সমর্থকরা। সব অনুমান সঠিক হয় না এমন দাবি করেন তারা। তারা জানান, আমরা হার দিয়ে শুরু করেছি মানে এই নয় যে, আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। ইনশাআল্লাহ আমরা কামব্যাক করবো।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্যতিক্রমী এ আয়োজন দেখতে জড়ো হন অনেকে। ফুটবল বিশ্বকাপ এলে এমন নানা কর্মকাণ্ডের মাধ্যমে আনন্দ খুঁজে বেড়ান সমর্থকরা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

গরুর ভবিষ্যৎ বাণী, এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল!

প্রকাশের সময় : ০২:৪৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২