ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে,এই ৩ সেটিংস এখনই চালু করুন। গঙ্গাচড়ায় অভিযানে দেশীয় তৈরি ওয়ান শ্যুটার পিস্তল উদ্ধার গঙ্গাচড়ায় জমি বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে রড দিয়ে আঘাতের অভিযোগ গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানার পর হতবাক স্বজনরা মোবাইলেই জানুন বাবা-দাদার নামে কোথায় কতটুকু জমি ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১ আজ সিঙ্গেল দিবস, একাই যখন নিজের সঙ্গী! এক্সের প্রোফাইল দেখা ছাড়তে পারছেন না? কাজে দেবে ৫ সহজ কৌশল ​চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বাড়ি বাড়ি বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার উদ্যোগ: এমপি নূরুল ইসলাম বুলবুল ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ

গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানার পর হতবাক স্বজনরা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 8 বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বলধরা ইউনিয়নের তেলিখোলা এলাকা থেকে নীরব হোসেনকে আটক করে সিংগাইর থানায় নেওয়া হয়।

আটক নীরব হোসেন সিংগাইর উপজেলার বাসিন্দা।

জানা গেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে অভিযুক্ত কিশোর তার ভাতিজিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা করে। পরে দুপুর ১টার দিকে শিশুটির মা তাকে গোসল করানোর সময় সে ব্যথা অনুভব করে। এ সময় বিষয়টি জানতে চাইলে শিশুটি তার চাচার দেওয়া আঘাতের কথা জানায়।পরে পরিবারের সদস্যরা শিশুটিকে সিংগাইরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা করান। বুধবার তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান।

ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা নীরব হোসেনকে আটক করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানার পর হতবাক স্বজনরা

প্রকাশের সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬