ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যারেজে খুন, বাইরে তালা-হত্যার রহস্যে সাবেক স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৪২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 12 বার পড়া হয়েছে

রংপুর নগরীর তাজহাট আনছারীর মোড় এলাকায় অটোরিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমানকে (৬৫) হত্যার ঘটনায় তার সাবেক স্ত্রীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহতের সাবেক স্ত্রী ফিরোজা বেগম (৫৫), নগরীর পূর্ব খাসবাগ এলাকার দুলাল মিয়া (৪৫) এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রেজাউল ইসলাম (৫৫)।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রিকশা গ্যারেজের শাটারের তালা কেটে আব্দুর রহমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর দুর্বৃত্তরা গ্যারেজের শাটার নামিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়। গ্যারেজের ভেতরে একটি আলমারি ও ড্রয়ারও ভাঙাচোরা অবস্থায় পাওয়া যায়।

র‍্যাব-১৩ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ ঘটনায় নিহতের ছেলে নুরুন্নবী বাদী হয়ে তাজহাট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়।

র‍্যাব জানায়, শুক্রবার রাত সাড়ে ১টার দিকে মাহিগঞ্জ এলাকা থেকে দুলাল মিয়াকে এবং ভোর সাড়ে ৪টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ থেকে ফিরোজা বেগম ও রেজাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনার বিষয়ে তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় দুই বছর আগে ফিরোজা বেগমের স্বামী মারা যান। অন্যদিকে দুলাল মিয়া নিহত আব্দুর রহমানের কাছ থেকে অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন।

প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে আব্দুর রহমানের স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান। পরে দুলাল মিয়া ফিরোজা বেগমের অসহায়ত্বের সুযোগ নেন। র‍্যাবের দাবি, আব্দুর রহমানের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে গোপনে উকিল বাবা সেজে তার সঙ্গে ফিরোজা বেগমের বিয়ে দেন দুলাল।

তবে বিয়ের পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আব্দুর রহমান স্ত্রী ফিরোজাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ। এতে ফিরোজা আর সংসার করবেন না বলে জানান। পরে ঘটনার প্রায় সাত দিন আগে দুলাল মিয়ার মধ্যস্থতায় এক লাখ টাকার বিনিময়ে আব্দুর রহমান ও ফিরোজার তালাক হয়।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, বিয়ের সময় দুলাল মিয়া আব্দুর রহমানের কাছ থেকে দুটি অটোরিকশা নিয়ে দেওয়ার কথা বলে তাকে আশ্বস্ত করেছিলেন। তালাকের পর ফিরোজার কাবিনের ৫০ হাজার টাকা বিভিন্ন অজুহাতে নিজের কাছে রেখে দেন দুলাল।

ঘটনার আগের দিন বিয়ের আগে দেওয়া প্রতিশ্রুতির দুটি অটোরিকশা উদ্ধারের কথা বলে ফিরোজার কাছে আরও চার হাজার টাকা দাবি করেন দুলাল। ফিরোজা টাকা দিতে না পারলেও একটি অটোরিকশা দেওয়ার আশ্বাস দিয়ে দুলালকে অটোরিকশা উদ্ধারের ব্যবস্থা করতে বলেন।

র‍্যাবের দাবি, পরে দুলাল মিয়া ও ফিরোজা বেগমের সঙ্গে সমন্বয় করে রেজাউল ইসলামও যোগ দেন এবং তারা আব্দুর রহমানকে হত্যার পরিকল্পনা করেন।

গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাজহাট থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, র‍্যাব গ্রেপ্তার তিনজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আদালতে তোলা হবে। আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

গ্যারেজে খুন, বাইরে তালা-হত্যার রহস্যে সাবেক স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৪২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬