ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ ​

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 94 বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের কোল থেকে হারিয়ে যাওয়া ১১ মাসের শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেন।

​পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের মো. রুবেল হোসেনের ১১ মাসের শিশু নাফিজকে ঘরে ঘুমন্ত রেখে রান্নার কাজে যান মা নিপা খাতুন। দুপুর ১২টার দিকে ঘরে সন্তানকে না পেয়ে পরিবার শুরু করে কান্নাকাটি ও খোঁজাখুঁজি।​পরে রুবেলের প্রতিবন্ধী ভাতিজি শিরিন খাতুন জানান, সকাল ১১টার দিকে কেক কিনে দেওয়ার কথা বলে বোরকা পরিহিতা এক নারী শিশু নাফিজকে নিয়ে হাজারবিঘি চাঁদপুর ওয়াকতিয়া মসজিদের সামনের পাকা রাস্তায় পৌঁছালে জোরপূর্বক তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।​পুলিশের সফল অভিযান ও গ্রেফতার

​এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনা এবং শিবগঞ্জ থানার ওসির তত্ত্বাবধানে তদন্ত কর্মকর্তা এসআই সৌরভ কুমার দত্ত তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযানে নামেন।

​প্রথম গ্রেফতার: গত ২২ সেপ্টেম্বর মামলার প্রধান অভিযুক্ত সুজিআরা বেগমকে (৩৫) আটক করা হয়।

​দ্বিতীয় গ্রেফতার ও উদ্ধার: সুজিআরা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন শিবতলা এলাকার ইব্রাহিমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে মো. মানিকুজ্জামানকে (৩২) গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাদের হেফাজত থেকে শিশু নাফিজকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

​মোসা. সুজিআরা বেগম (৩৫), স্বামী: মো. আবুল কাশেম, গ্রাম: হাজারবিঘি, শিবগঞ্জ।

​মো. মানিকুজ্জামান (৩২), পিতা: মো. রফিকুল ইসলাম, গ্রাম: হাজারবিঘি, শিবগঞ্জ।

​পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর এবং গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার কাজ চলছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ ​

প্রকাশের সময় : ১০:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬