ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

“চিকিৎসার জন্য এবার কোরিয়ায় যাচ্ছেন সামান্থা”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / ২৮০ বার পড়া হয়েছে
১০৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || চিকিৎসার জন্য এবার কোরিয়ায় যাচ্ছেন সামান্থা|

গুরুতর অসুস্থ দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ। মায়োসাইটিস রোগে আক্রান্ত এই অভিনেত্রী অনেকটা সময় ধরেই আমেরিকায় চিকিৎসা গ্রহণ করছিলেন। তবে এবার পরিস্থিতি আরও খারাপের দিকে পৌঁছেছে। এ রোগের উন্নত চিকিৎসার জন্য শিগগিরই দক্ষিণ কোরিয়া পাড়ি দেবেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে রক্তনালিতে ওষুধের নল লাগানো ছবি প্রকাশ করে নিজের অসুস্থাতার কথা ভক্তদের জানিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। মায়োসাইটিস নামের এক বিরল রোগ বাসা বেধেছে তার শরীরে। নিজের ছবির সঙ্গে একটি বিবরণীও প্রকাশ করেছিলেন তিনি।

ন্যাশনাল হেলথ সার্ভিস বলছে, মায়োসাইটিস এমন একটি রোগ যাতে রোগীর দেহের রোগ-প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত তারই সুস্থ সবল পেশিকে শত্রু ভেবে আক্রমণ করে। এই বিরল সমস্যায় পেশি দুর্বল হয়ে যায়। শুরু হয় ব্যথাও। রোগী মাঝেমধ্যেই পড়ে যেতে পারেন। একটানা দাড়িয়ে থাকলে কিংবা দীর্ঘক্ষণ বসে থাকলে ক্লান্ত লাগে শরীর।

সামান্থা জানিয়েছেন, চিকিৎসকেরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে তিনি সেরে উঠবেন। কিন্তু শারীরিক ও মানসিকভাবে তার মধ্যে প্রবল টানাপোড়েন চলছে। কখনও কখনও তার মনে হচ্ছে, আর একদিনও সহ্য করতে পারবেন না তিনি। কিন্তু তবুও সেই মুহূর্ত পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া একটি প্রতিবেদন থেকে জানা যায়, সামান্থা এবার পাড়ি জমাবেন দক্ষিণ কোরিয়ায়। সেখানে উন্নত আয়ুর্বেদিক চিকিৎসা করাতে যাচ্ছেন তিনি। অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরে অন্তরালে রয়েছেন এই অভিনেত্রী। এরই মাঝে একাধিক হিন্দি ছবি ও সিরিজের প্রস্তাব এসেছে তার কাছে। কিন্তু স্বাস্থ্য নিয়ে বেশ ঝক্কি পোহাতে হচ্ছে সামান্থাকে। তাই এখনো কোনো কাজের ব্যাপারে ‘হ্যা’ বলেননি তিনি।

তবে আরও কতদিন এভাবে নিজেকে আড়াল করে রাখতে হবে তাকে তা শুধু সময়ই বলে দিতে পারবে। সম্পূর্ণ সুস্থ হয়ে পর্দায় আবার প্রাণবন্ত সামান্থাকে দেখতে এখন অপেক্ষার প্রহর গুনছেন ভক্তরা

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“চিকিৎসার জন্য এবার কোরিয়ায় যাচ্ছেন সামান্থা”

প্রকাশের সময় : ০৫:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২