ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

চিচারিতোকে ছাড়া মেক্সিকোর বিশ্বকাপ দল

ক্রীড়া ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:১৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / ২৮৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

৮৩

ক্রীড়া ডেস্ক, প্রতিদিনের পোস্ট || চিচারিতোকে ছাড়া মেক্সিকোর বিশ্বকাপ দল।

কাতারে টানা অষ্টম বিশ্বকাপ খেলতে যাচ্ছে মেক্সিকো। কনকাকাফ বাছাইয়ে গোলপার্থক্যে কানাডার পেছনে থেকে তারা এবারের আসরের টিকিট পেয়েছে।

তাদের সেরা অর্জন ১৯৭০ ও ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে খেলা। দুইবারই তারা ছিল আয়োজক। গত বছর শেষ ষোলোতে বিদায় নেওয়া দলটি এবার কতদূর যেতে পারে দেখার অপেক্ষা।

কঠিন গ্রুপে পড়েছে মেক্সিকো। আর্জেন্টিনা ও পোল্যান্ড তাদের প্রতিপক্ষ। ‘সি’ গ্রুপে তাদের সঙ্গে আরেক দল সৌদি আরব।

এই গ্রুপ থেকে নকআউটে ওঠার লক্ষ্য নিয়ে ২৬ জনের দল ঘোষণা করলেন মেক্সিকো কোচ টাটা মার্টিনো।

২০১৯ সালে শেষবার জাতীয় দলে খেলা জাভিয়ের ‘চিচারিতো’ হার্নান্দেজ এবারের বিশ্বকাপ খেলতে মরিয়া ছিলেন। কিন্তু এমএলএসে দারুণ মৌসুম কাটিয়েও মার্টিনোর ডাক পাননি তিনটি বিশ্বকাপে খেলা হার্নান্দেজ। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড ১০৯ ম্যাচে ৫২ গোল করে মেক্সিকোর সর্বকালের শীর্ষ গোলদাতা তিনি। তৃতীয় মেক্সিকান খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপে গোল করার কীর্তি তার। আমেরিকান ক্লাব এলএ গ্যালাক্সির হয়ে ৩৭ ম্যাচে ১৯ গোল করেও তার বিশ্বকাপে জায়গা না পাওয়া বিস্ময়কর বটে।

কাতারে মার্টিনোর প্রথম পছন্দের গোলকিপার গুইলেরমো ওচোয়া। রক্ষণে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল। আছেন হেক্টর মোরেনো, নেস্তর আরাউজো ও জেসুস গালারদোর মতো অভিজ্ঞরা, তরুণ প্রতিভা কেভিন আলভারেজ, জেসুস আনগুলো ও জোহান ভাসকেজ তাদের সামর্থ্যের প্রমাণ দেবেন।

পোর্তো ও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ইউরোপে এক দশক খেলা অভিজ্ঞ মিডফিল্ডার হেক্টর হেরেরা নিশ্চিতভাবে থাকবেন মূল একাদশে। তার সঙ্গে আছেন অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেস গুয়ার্দাদো, যিনি মেক্সিকোর ইতিহাসে যৌথ সর্বাধিক ম্যাচ খেলেছেন। তাদের ফ্রন্টলাইনে লোজানো ও রাউল জিমেনেজের মতো তারকারা আছেন।

আগামী ২২ নভেম্বর রাত ১০টায় মেক্সিকো তাদের প্রথম গ্রুপ ম্যাচ খেলবে পোল্যান্ডের বিপক্ষে।

মেক্সিকো বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: গুইলারমো ওচোয়া, আলফ্রেডো তালাভেরা, রডলফ কোটা

ডিফেন্ডার: কেভিন আলভারেজ, নেস্টর আরাউজো, জেরার্ডো আর্টেগা, জেসুস গ্যালার্দো, হেক্টর মোরেনো, সিজার মন্টেস, হোর্হে সানচেজ, জোহান ভাসকেজ

মিডফিল্ডার: এডসন আলভারেজ, রবার্তো আলভারাডো, উরিয়েল আন্টুনা, লুইস শ্যাভেজ, আন্দ্রেস গুয়ার্দাদো, এরিক গুতেরেজ, হেক্টর হেরেরা, ওরবেলিন পিনেদা, কার্লোস রদ্রিগেজ, লুইস রোমো

ফরোয়ার্ড: রোজেলিও ফুনেস মোরি, রাউল জিমেনেজ, হারভিং লোজানো, হেনরি মার্টিন, অ্যালেক্সিস ভেগ

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

চিচারিতোকে ছাড়া মেক্সিকোর বিশ্বকাপ দল

প্রকাশের সময় : ০৪:১৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২