ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান। কালীগঞ্জে কালভার্ট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ, রংপুরে কঠোর বার্তা শফিকুর রহমানের

জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন: মেসি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • / 438 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: কীভাবে রাতটি পার করবেন মেসি? প্রতিটি সময় তার কেমন যাচ্ছে? মেসিও বোধহয় সেটি অনুভব করতে পারতেছেন না। ২০১৪ বিশ্বকাপের সেই কষ্টদায়ক মুহূর্ত যে এই বিশ্বকাপের আগ পর্যন্ত তাকে তাতিয়ে বেড়িয়েছে। এবার যেন সবকিছু উজাড় করে দিলেন। তার কাছে যা কিছু পাওয়ার ছিল সবই যেন তিনি শোধ করে দিলেন।

মেসি এবার বিশ্বকাপটা যেভাবে শুরু করেছিলেন তাতে তার মনে হচ্ছিল এবারের বিশ্বকাপটি হয়তো তিনি পাবেন। দলকে বিশ্বকাপ জিতিয়ে মেসিও সেটি বললেন।

মেসি বলেন, ‘আমি জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন। আমার নিজের ভেতর কেন জানি সেটি বারবার মনে হচ্ছিল।’

এমন জয়ের রাতে আর্জেন্টাইন সমর্থকদের কথাও ভোলেননি মেসি। তিনি বলেন, ‘আমি আর্জেন্টাইনদের সঙ্গে উৎসব করতে মুখিয়ে আছি।’

আরও পড়ুন: মেসিকে অভিনন্দন জানালেন বন্ধু নেইমার

মেসি ও নেইমারের বন্ধুত্ব নিয়ে বলার কিছু নেই। বিশ্বের সবাই তাদের বন্ধুত্বের আরও সুন্দর দিকটি দেখতে পেয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। সেবার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মেসির আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে হেরেও মেসিকে জড়িয়ে ধরে কান্না বিজড়িত চেহারায় অভিনন্দন জানিয়েছিলেন সেবার।

এবারও বন্ধু নেইমারের কাছ থেকে অভিনন্দন পেলেন মেসি। একই ক্লাবে মেসি ও নেইমার খেলায় তাদের মধ্যে সখ্যতাও অনেক। বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করার পাশাপাশি জিতেছেন গোল্ডেন বুটও।

মেসির এমন কীর্তির দিনে বসে থাকতে পারেননি নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মেসিকে অভিনন্দন জানান নেইমার। নিশ্চয়ই মেসি ক্লাবে ফিরে নেইমারের এই অভিনন্দনের ধন্যবাদ জানাবেন।

এই নিউজটি শেয়ার করুন

জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন: মেসি

প্রকাশের সময় : ০৮:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২