ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

জামালপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ১৩

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • / 320 বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি: জামালপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ১৩।

জামালপুর সরিষাবাড়ীর খুটামারা বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে ৩ পুলিশসহ আহত হয়েছে ১৩ জন। 

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কারখানার গেটপাড়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানা যায়, খুটামারা বিলে মাছ ধরাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে সংঘবদ্ধ হয় তারা। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। একপক্ষের বিরুদ্ধে গুলিবর্ষণের অভিযোগ উঠে। 

সংঘর্ষে পুলিশের এসআই আব্দুল মালেক (৪০), কনস্টেবল নজরুল ইসলাম (৫৭) ও কনস্টেবল মাজহারুল ইসলাম আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক অভিযোগ করে প্রতিদিনের পোস্টকে বলেন, স্থানীয় খুটামারা বিলে গ্রামবাসী মাছ চাষ করেছে। রফিকের লোকজন বিলের মাছ জোরপূর্বক ধরতে যায়। তাদের বাধা দিলে সৃষ্টি হয় সংঘর্ষের। সংঘর্ষে রফিকের গ্রুপ থেকে ফাঁকা গুলি বর্ষণ করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

অপরদিকে রফিকুল ইসলাম এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর প্রতিদিনের পোস্টকে বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে দুইপক্ষের। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ইটপাটকেলের আঘাতে পুলিশের তিনজন সদস্য আহত হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

জামালপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ১৩

প্রকাশের সময় : ০১:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২