ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নিজের জীবনের ঝুঁকি নিয়ে তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

“জিতলেই শেষ ষোলোতে ফ্রান্স”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৪৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / 304 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || জিতলেই শেষ ষোলোতে ফ্রান্স|

অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করে ফ্রান্স। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়নরা।

ফুটবল বিশ্বকাপে তিনবার ফাইনালে খেলে দুইবার শিরোপা জিতে নেয় ফ্রান্স। বিশ্বকাপের সবশেষ আসরে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফরাসিরা।

অন্যদিকে ডেনমার্ক নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে। ক্রিস্টিয়ান এরিকসেনদের সাদামাটা পারফরম্যান্সে সমর্থকরা হতাশ হলেও ড্যানিশদের নিয়ে সতর্ক ফ্রান্স।

রাশিয়া বিশ্বকাপেও একই গ্রুপে ছিল ফ্রান্স ও ডেনর্মাক। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এছাড়া বিশ্বকাপের আগে উয়েফা নেশন্স লিগে ড্যানিশদের কাছে দুবার হেরেছে ফরাসিরা। এরিকসেনদের মুখোমুখি হওয়ার আগে তাই সতীর্থদের সতর্কবার্তা দিলেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

তিনি বলেছেন, আধুনিক ফুটবলের ছোট দল বলে কিছু নেই। এখন সবাই টেকনিক্যালি ও টেকটিক্যালি অনেক কাজ করে। আমরা দেখেছি, আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরব টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে কতটা অবিশ্বাস্য ছিল। ডেনমার্কের বিপক্ষেও আমরা এটা দেখেছি। সম্প্রতি তাদের বিপক্ষে আমাদের ভুগতে হয়েছে। নিজেদের সেরাটা দেওয়ার পাশাপাশি তাই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“জিতলেই শেষ ষোলোতে ফ্রান্স”

প্রকাশের সময় : ০৫:৪৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২