“জীবনের কঠিন সময় পার করছি”
- প্রকাশের সময় : ০৪:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ৩২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || জীবনের কঠিন সময় পার করছি|
সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ২ গোলের জয়ের ম্যাচে পায়ের গোড়ালিতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের সুপারস্টার নেইমার।
চোটের কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হবে না তার। এমনকি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ব্রাজিলের তৃতীয় ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও নেইমারের খেলা অনিশ্চিত।
বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়ায় ব্রাজিলের তারকা রীতিমতো হতাশ।
ইনস্টাগ্রামে সমর্থকদের উদ্দেশে এক বার্তায় নেইমার লিখেছেন- হলুদ জার্সি গায়ে আমি যে গর্ব অনুভব করি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই জার্সির প্রতি আমার অশেষ ও অগাধ ভালোবাসা। সৃষ্টিকর্তা যদি আবারো আমাকে পৃথিবীতে আসার সুযোগ দেন, আমি ব্রাজিলকেই বেছে নেব।
তিনিও আরও লিখেছেন- আমার জীবনে কোনো কিছুই সহজে ধরা দেয়নি। কিছুই পাইনি আমি সহজে। স্বপ্ন তাড়া করতে হয়েছে। লক্ষ্যের পেছনে ছুটেছি। কখনো কারও ক্ষতি হোক আমি তা চাইনি। সাহায্য প্রার্থীদের কখনো ফিরিয়ে দিইনি।
উপসংহার টেনে নেইমার লিখেন- ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছি এবং আবারো সেটি বিশ্বকাপে। হ্যাঁ, ইনজুরিতে ভুগছি আমি। ব্যাপারটি বেশ বিরক্তিকর। পীড়া দিচ্ছে। তবে আমি নিশ্চিত, ফিরে আসার সুযোগ পাবই। সেরাটা দিয়ে আমার দেশ, সতীর্থ এবং নিজেকে সহায়তা করার চেষ্টা করব
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট


















