ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

ট্রাফিকের কাজে বাধা, যাত্রীসহ রিকশাচালকের কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ৬৫৮ বার পড়া হয়েছে
২৯৪

ট্রাফিক পুলিশের কাজে বাধা, ট্রাফিক আইন লঙ্ঘন ও পুলিশের ওপর হামলার অভিযোগে এক রিকশাচালক ও এক অটোরিকশা আরোহীকে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ম্যাজিস্ট্রেট।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় এবং লালবাগ থানাধীন বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের কাজে বাধা, ট্রাফিক আইন লঙ্ঘন ও পুলিশের ওপর হামলার অভিযোগে এক রিকশাচালক ও এক অটোরিকশা আরোহীকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ম্যাজিস্ট্রেট।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, রোববার (২৭ এপ্রিল) তাঁতীবাজার মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করেন রিকশাচালক মো. আখতার হোসেন। পুলিশ তাকে থামতে বললে তিনি পুলিশ সদস্যের ওপর হামলা করেন। এ ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান অপরাধটি আমলে নিয়ে মো. আখতার হোসেনকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ১০২ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে, লালবাগ থানাধীন বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করে একটি অটোরিকশা। পুলিশ অটোরিকশাটি থামানোর চেষ্টা করলে অটোরিকশার আরোহী সোহেল রানা পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে সোহেল রানাকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ১০২ ধারায় সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময় প্রস্তুত। সম্মানিত মহানগরবাসী ও চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ট্রাফিকের কাজে বাধা, যাত্রীসহ রিকশাচালকের কারাদণ্ড

প্রকাশের সময় : ১০:০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫