ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী ৯৯৯-এ ফোনে ১০ পর্যটক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী উদ্ধার বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন ৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে মৌলভীবাজারে চার উপজেলায় ৯৫ কি:মি: সড়ক ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মৌলভীবাজারে লিখিত পরীক্ষা সম্পন্ন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:৩৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ৭৯ বার পড়া হয়েছে
2

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ই মে) সকাল ১১টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সে এ পরীক্ষা গ্রহণ করা হয়।

দেড় ঘণ্টাব্যাপী আয়োজিত এ পরীক্ষায় প্রাথমিক শারীরিক যাচাই ও বাছাইপর্বে উত্তীর্ণ ২৫৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

নিয়োগ বোর্ডের সভাপতি ও হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন। পরীক্ষা শেষে তিনি প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং নিয়োগের পরবর্তী ধাপ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক। কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। কেউ যদি চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করে, তাহলে দ্রুত পুলিশকে জানাতে হবে।”

উল্লেখ্য, আগামী ২৪ মে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

লিখিত পরীক্ষার সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, এপিবিএন হেডকোয়ার্টার্স মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম;

অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জাকির হোসাইন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মোঃ শহিদুল হক মুন্সী; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মৌলভীবাজারে লিখিত পরীক্ষা সম্পন্ন

প্রকাশের সময় : ০৮:৩৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬