ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢালে উঠতে ব্যর্থ ‘পিংক বাস’, শেষ পর্যন্ত পুরুষ চালকের সহায়তা ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পোড়া অবস্হায় নারীর মরদেহ উদ্ধার  ভাঙ্গুড়ায় অটোবোরাকের ধাক্কায় কৃষক নিহত ভুয়া এনএসআই পরিচয়ে প্রেমের সম্পর্ক, টাকা আত্মসাৎ ও ধর্ষণের অভিযোগ শ্রীনগরে দিনদুপুরে ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি মিথ্যা তথ্য ছড়ালে ব্যবস্থা, মতপ্রকাশের স্বাধীনতাও থাকবে কালীগঞ্জের জামালপুর কলেজে এসএসসি ও দাখিল কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালী সেনবাগে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিয়ের আগে সর্বস্ব লুট! নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,, আইফোন ব্যবহার করছেন? জেনে নিন গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

ঢালে উঠতে ব্যর্থ ‘পিংক বাস’, শেষ পর্যন্ত পুরুষ চালকের সহায়তা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 5 বার পড়া হয়েছে

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস ফ্লাইওভারে ওঠানোর সময় বিপাকে পড়েন নারী চালক। পরে বাসটি নিরাপদে ফ্লাইওভারে তুলতে সহায়তায় এগিয়ে আসেন একজন পুরুষ চালক।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ দিন ফ্লাইওভারে ওঠার সময় কিছুটা বিড়ম্বনায় পড়েন বাসটির চালক ফাহিমা সানজান। ফ্লাইওভারের ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে তুলতে ব্যর্থ হলে তিনি তাৎক্ষণিকভাবে বাসটি থামিয়ে দেন। পরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কিংবা দীর্ঘ যানজটের সৃষ্টি এড়াতে একজন পুরুষ চালকের সহযোগিতা নেওয়া হয়। তার সহায়তায় বাসটি নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।  এবং তিনি বাসটি চালিয়ে ফ্লাইওভারে তোলেন।

এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা যায়।

এ ঘটনায় সাময়িক সময়ের জন্য এলাকায় কৌতূহলের সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারীদের পরিচালনায় মঙ্গলবার (১৮ আগস্ট) চালু করা হয়েছে ‘পিংক বাস’ সেবা। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এই ব্যতিক্রমী এই উদ্যোগ দেশজুড়ে বেশ সাড়া ফেলেছে।

তবে উদ্বোধনের পরদিনই যাত্রীসংকটে পড়েছে ‘পিংক বাস’। রাজধানীতে গন্তব্যের পথে বের হওয়া অনেক নারীই জানেন না পিংক বাসের রুট।

মতিঝিল বাস পয়েন্ট থেকে মিরপুর-১০ অভিমুখী দোতলা গোলাপি রঙের বাসটিতে যাত্রী ছিলেন হাতে গোনা কয়েকজন।

দেখা যায়, বাসটির ওপরের তলা পুরোপুরি ফাঁকা। নিচতলায় ছিলেন মাত্র দুজন নারী যাত্রী। মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত বাসটিতে ছিলেন মাত্র দুজন যাত্রী। এরপর সায়েন্স ল্যাব মোড়ে একজন শিক্ষার্থী বাসটিতে ওঠেন। যাত্রী কম থাকায় বাসটি কিছু কিছু নির্ধারিত পয়েন্টে থামেনি।

একই সময়ে আবদুল্লাহপুর থেকে মতিঝিলগামী আরেকটি নারী বাসেরও একই চিত্র দেখা যায়। শাহবাগ মোড়ে বাসটির দেখা মেলে। বাসে উঠে দেখা যায়, সেখানে চার থেকে ছয়জনের মতো যাত্রী রয়েছেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ঢালে উঠতে ব্যর্থ ‘পিংক বাস’, শেষ পর্যন্ত পুরুষ চালকের সহায়তা

প্রকাশের সময় : ১০:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬