ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“তিনি আমাকে চেপে ধরে বিছানায় ফেলেন”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / 363 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || তিনি আমাকে চেপে ধরে বিছানায় ফেলেন|

বলিউডপাড়ায় কদিন পরপরই মডেল ও অভিনেত্রী হেনস্তার খবর পাওয়া যায়। ‘মি টু’ বিষয়ে মুখ খোলার পাশাপাশি নামি-বেনামি অনেকের বিরুদ্ধের অভিযোগ তোলেন মডেল-অভিনেত্রীরা। বলিউডের মতো টালিউডেও ঘটে এ ধরনের ঘটনা। এবার টালিউড মডেল পূজা কুলে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন টালিউড পরিচালক সুমন দাসের ওপর।

গতকাল সোমবার ফেসবুক লাইভে এসে পরিচালক সুমনের কুকীর্তির কথা জানিয়েছেন মডেল পূজা। তিনি জানান, ২০১৭ সালে তাকে হেনস্তা করেছেন এই পরিচালক।

‘নেতাজি’, ‘আয় তবে সহচরী’, ‘সোহাগ জল’ ইত্যাদি চলচ্চিত্রের পরিচালক সুমন দাস। ২০১৭ সালে কাজের খোঁজে তার সঙ্গে পরিচয় ঘটে পূজার। অডিশনের জন্য সাউথ সিটি নামে একটি মলে পূজাকে ডেকে পাঠিয়েছিলেন পরিচালক সুমন দাস। পূজা সেখানে গিয়ে বুঝতে পারেন, সেটি পরিচালকের ফ্ল্যাট। সেখানে অডিশন হয় পূজার। পরিচালক সুমন তার অডিশনের প্রশংসাও করেন। তবে সন্ধ্যায় পূজা বাড়ি ফিরতে চাইলে সুমন তাকে বাধা দেয়।

পূজা বলেন, ‘আমি যখন উঠতে যাচ্ছিলাম, ‘আমার হাত থেকে ফোন নিয়ে তিনি ফেলে দেন। এরপর আমি বাঁচাও বলে চিৎকার করি। পরে তিনি আমাকে চেপে ধরে বিছানায় ফেলেন।’

পূজা আরও বলেন, ‘সেদিন ওই ফ্ল্যাটের পাশে মিউজিক্যাল প্রোগ্রাম হচ্ছিল, লাউডস্পিকার বাজছিল।’

পরে সুমনের হাত থেকে বাঁচতে কৌশল করেন পূজা। ‘রাজি’ হওয়ার ভান করে ফ্ল্যাটের একটি রুমে নিজেকে বন্দি করে রাখেন তিনি। এরপর দরজা ভেঙে ফেলার হুমকি দিয়ে এবং নানা কথায় ভুলিয়ে পূজাকে ঘর থেকে বের করতে চেষ্টা করেন সুমন। ভোর পর্যন্ত সেখানে নিজেকে আটকে রাকেন পূজা। পরে ঘটনাচক্রে সেই বাড়িতে এক নারী আসেন এবং তার মাধ্যমেই পূজা পরিচালক সুমনের হাত থেকে নিজেকে রক্ষা করেন।

পরে এ বিষয়ে যাদবপুর থানায় এফআইআর দায়ের করেছিলেন পূজা। সুমন এখনো কীভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন, সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন এই মডেল

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“তিনি আমাকে চেপে ধরে বিছানায় ফেলেন”

প্রকাশের সময় : ০৭:০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২