ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

তুমি বাঁচলেই আমি বাঁচব’—স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 115 বার পড়া হয়েছে

কিডনি রোগে আক্রান্ত স্বামীকে সুস্থ করে তুলতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী। প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে বরিশালের গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পাল ও তার স্ত্রী কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মন্দিরা রানী পাল রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভারতের দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তাদের এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রধানশিক্ষক মন্দিরা রানী পালের মানবিক উদ্যোগের প্রশংসা করে অনেক নেটিজেন তার সফলতা এবং শিক্ষক দম্পতির সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি সুদাম পাল ও মন্দিরা রানী পাল দেশবাসীর কাছে তাদের চিকিৎসা সফল হওয়ার জন্য দোয়া চেয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা সুদাম পাল ২০০৩ সালে সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগ দেন। ২০০৪ সালে তিনি পটুয়াখালীর গলাচিপা সদরের শিক্ষক মনিন্দ্র পালের মেয়ে মন্দিরা রানী পালকে বিয়ে করেন। বিয়ের পর মন্দিরা রানী পাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক হিসেবে গৌরনদীর খাঞ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। বর্তমানে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে হৃদম পাল অনার্স প্রথম বর্ষে এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত।

জানা যায়, ২০১৯ সালে কিডনি রোগে আক্রান্ত হন শিক্ষক সুদাম পাল। প্রথমে বাংলাদেশে এবং পরে ভারতের বিভিন্ন প্রদেশের হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সম্প্রতি দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা নিলে অভিজ্ঞ চিকিৎসকেরা তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন।

এরপর বিভিন্ন স্থানে কিডনির ডোনার খোঁজা শুরু হয়। কোথাও ডোনার না পাওয়ায় একপর্যায়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার জন্য সম্মত হন স্ত্রী মন্দিরা রানী পাল। এ জন্য আদালত, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সব প্রক্রিয়া শেষে রোববার সকাল আটটার দিকে সড়কপথে ভারতের দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন শিক্ষক দম্পতি। আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল তিনটায় দিল্লিতে চিকিৎসকদের সঙ্গে তাদের চিকিৎসাসংক্রান্ত পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে কিডনি প্রতিস্থাপন করা হবে।

স্বামীর সুস্থতার জন্য স্ত্রীর এমন আত্মত্যাগ ও ভালোবাসার ঘটনায় শিক্ষক দম্পতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তাদের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়ে সুস্থভাবে দেশে ফেরার জন্য সুদাম পাল ও তার স্ত্রী মন্দিরা রানীর জন্য প্রার্থনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন নেটিজেনরা।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

তুমি বাঁচলেই আমি বাঁচব’—স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী

প্রকাশের সময় : ১০:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬