ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

থানার জানালার গ্রিল ভেঙে পালানো সেই আসামি ফের গ্রেফতার

জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • / ২৮৭ বার পড়া হয়েছে
১০২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি আরজু মিয়াকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) ভোরে কসবা উপজেলার বিনাউটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছিল পুলিশ। অবশেষে বুধবার ভোরে কসবার বিনাউটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজই আদালতে পাঠানো হবে।

গত সোমবার (১ জুলাই) সকালে ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা মাদক উদ্ধারে অভিযান চালায়। অভিযানে আরজু মিয়া নামের একজনকে ৪ কেজি গাঁজাসহ আটক করে। একই দিন বেলা সাড়ে ১১টায় নিয়মিত মাদক মামলা দিয়ে পুলিশ ফাঁড়ি থেকে আখাউড়া থানায় সোপর্দ করা হয় তাকে। থানায় নিয়ে গিয়ে আরজু মিয়াকে একটি কক্ষে দরজা বন্ধ করে রাখা হয়। সে ওই কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন মঙ্গলবার (২ জুলাই) দায়িত্বে অবহেলার অভিযোগে ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করেন জেলা পুলিশ সুপার।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

থানার জানালার গ্রিল ভেঙে পালানো সেই আসামি ফের গ্রেফতার

প্রকাশের সময় : ১২:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪