ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

দাপট দেখিয়েও প্রথমার্ধে গোলশূন্য ব্রাজিল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 342 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: নেইমারবিহীন ব্রাজিল সুইজারল্যান্ডের বিপক্ষে কেমন করবে সেটা নিয়ে হয়তো শঙ্কায় ছিলেন অনেকেই। কিন্তু শুরু থেকেই ভিনিসিয়াস-রাফিনহারা যেভাবে আক্রমণের পসরা সাজিয়ে বসলেন, তাতে ভয় কাটতে সময় লাগলো না সেলেসাও সমর্থকদের।

একের পর এক আক্রমণে সুইস রক্ষণকে রীতিমতো তটস্থ রেখেছেন ব্রাজিল ফরোয়ার্ডরা। তবে এতোসব আক্রমণের পরেও গোলশূণ্য থেকেই প্রথমার্ধ শেষ করতে হয়েছে তিতের শিষ্যদের।

দোহার স্টেডিয়াম ৯৭৪ এ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। দ্বাদশ মিনিটে আসে প্রথম সুযোগ। কিন্তু গোললাইনের একদম কাছ থেকে রিচার্লিসনের বাড়ানো বলটা ভিনিসিয়াসের কাছে পৌঁছানোর আগেই ক্লিয়ার করে দেন এলভেদি। 

সবচেয়ে সহজ সুযোগটা মিস করেছেন ভিনিসিয়াস। ২৭ তম মিনিটে রাফিনহার ক্রস থেকে পাওয়া বল থেকে শুধু কোনাকুনি শট নিতে পারলেই পেতে পারতেন গোল, কিন্তু এমন সুযোগ পেয়েও বল ঠিকঠাক ছোঁয়াতেই পারলেন না রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। 

১৯ তম মিনিটে সুইস ডিফেন্ডারদের বোকা বানিয়ে সুযোগ তৈরি করেন ভিনিসিয়াস। কিন্তু পাকুয়েটার বাড়ানো বল ঠিকঠাক রিসিভ করতে পারেননি রিচার্লিসন। আবারও বল ক্লিয়ার করেন এলভেদি। 

ব্রাজিলের একের পর এক আক্রমণ সত্ত্বেও সুযোগ পেলেই প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করেছে সুইজারল্যান্ড। তবে ভালো ফিনিশিংয়ের অভাবে বলার মতো তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না সোউ-এম্বোলোরা। সবচেয়ে ভালো সুযোগটা এসেছিল ৩৯ তম মিনিটে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও দুরূহ কোণের কারণে শট নিতে দেরি করে ফেলেন ভার্গাস, বল ক্লিয়ার করে ফেলেন থিয়েগো সিলভা।

এই নিউজটি শেয়ার করুন

দাপট দেখিয়েও প্রথমার্ধে গোলশূন্য ব্রাজিল

প্রকাশের সময় : ০৪:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২