ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

“দিনে কতবার ও কখন দাঁত ব্রাশ করবেন, সকাল নাকি রাতে”

রিপু
  • প্রকাশের সময় : ১১:১৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৮৬

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || দিনে কতবার ও কখন দাঁত ব্রাশ করবেন, সকাল নাকি রাতে|

সকাল বেলা অনেকে দাঁত না মেজে নাস্তা করেন, তারপর দাঁত মাজেন। এটা করা কতটা স্বাস্থ্যকর? চিকিৎসকদের মতে, দাঁত মাজার নির্দিষ্ট কোনো সময় নেই। তবে নিয়ম করে দাঁত মাজাটা জরুরি। দাঁতের খেয়াল রাখতে কখন দাঁত মাজছেন, সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়।

অন্ত্রের পর মুখগহ্বর হলো জীবাণুর আতুঁড়ঘর। দাঁতের ফাঁকে খাবারের অবশিষ্ট অংশ জমা হয়ে যায়। দীর্ঘদিন খাবারের টুকরো জমতে জমতে ব্যাক্টেরিয়ার জন্ম হয়। যা মুখের ভেতরে সংক্রমণজনিত সমস্যা ডেকে আনে। দাঁতের ক্ষয় হয়। মাড়ি থেকে রক্তপাত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) অনুসারে, সারা দিনে ১২ ঘণ্টার ব্যবধানে দুই বার দাঁত মাজা উচিত। সকালে একবার এবং রাতে আরেকবার। অর্থাৎ, রাতে খাবার খাওয়ার পরে দাঁত মেজে নিতে পারেন। এটা খুবই স্বাস্থ্যকর এবং ভালো একটি অভ্যাস।

আসলে সকাল কিংবা রাত, খাবার খাওয়ার পরই দাঁত মাজা উত্তম। যদিও বাস্তবে তা সম্ভব হয় না। তবে প্রতিবার সম্ভব না হলেও অন্তত সকাল ও রাতে দুবার দাঁত মাজতে হবে। এ ক্ষেত্রে ঘুম থেকে উঠেই দাঁত মাজার বদলে সকালের নাস্তার পর দাঁত মাজা অনেক বেশি বিজ্ঞানসম্মত।

পাশাপাশি প্রতিদিন নৈশভোজের পর দাঁত মেজে নেওয়াও আবশ্যিক। সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার নিয়ম আদৌ খুব একটা উপকারী নয়। বরং রাতে খাওয়ার পর দাঁত মাজা অনেক বেশি জরুরি।

কারণ, আর কিছুই নয় রাতে খাওয়া দাওয়ার পর দাঁত না মাজলে বেশ কয়েক ঘণ্টা ধরে মুখে জীবাণু জমতে থাকে। দাঁতেরও যা ক্ষতি হওয়ার হয়েই যায়।

কাজেই তারপর সকালে উঠে দাঁত মাজলেও বিশেষ লাভ হয় না। রাতে খাওয়ার পর দাঁত মেজে ঘুমাতে যেতে হবে। সকালে উঠে দাঁত মাজলেও ভালো। তবে সম্ভব হলে সকালে এবং রাতে খাবারের পর দুই বেলাই দাঁত মাজা খুবই স্বাস্থ্যকর।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“দিনে কতবার ও কখন দাঁত ব্রাশ করবেন, সকাল নাকি রাতে”

প্রকাশের সময় : ১১:১৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২