ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী ৯৯৯-এ ফোনে ১০ পর্যটক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী উদ্ধার বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন ৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে মৌলভীবাজারে চার উপজেলায় ৯৫ কি:মি: সড়ক ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

“দেশে নিরব দুর্ভিক্ষ চলছে: রিজভী”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / ২৭২ বার পড়া হয়েছে
46

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || দেশে নিরব দুর্ভিক্ষ চলছে: রিজভী|

দেশে নিরব দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তরা মাছ-মাংস কিনতে পারছে না। অনাহারে বিপন্ন মানুষ আজ হাহাকার করছে। এই পরিস্থিতি চলতে পারে না। আওয়ামী লুটপাট তন্ত্রে শুধুমাত্র নিজের লোকদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘আগামীর বাংলাদেশ এবং তারেক রহমান’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর আজ সন্ধ্যায় নয়পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় ঢাকা জেলা শাখার সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্য মন্ত্রীরা বলেছেন- রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো প্রধানমন্ত্রীর নিয়োগকৃত ব্যক্তি। রিজার্ভ নিয়ে সরকার ফাঁকফোকর এবং মিথ্যের জাল বুনছে।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব বলেন, ‘গতকাল (শুক্রবার) সয়াবিনের দাম ৮ টাকা, চিনির দাম ১২ টাকা এবং আটা ৬ টাকা বেড়েছে। এভাবে প্রতিদিন দ্রব্যমূল্যের দাম বাড়ছে। বাংলাদেশের মূল্যস্ফীতি আজকে ডাবল ডিজিটে এসে দাঁড়িয়েছে, যেখানে পৃথিবীর স্ট্যান্ডার্ড মূল্যস্ফীতি ৩.৭ এর ঘরে।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন না করেও বিদ্যুতের জন্য ভাড়ার ব্যবস্থা করেছেন। কুইক রেন্টালের মালিক সবাই প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজন। এদেরকে বাঁচানোর জন্য একটি দায়মুক্তি আইন করা হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, ‘এই পরিস্থিতি চলতে পারে না। মনে রাখবেন, ক্ষুধার্ত মানুষ কাউকে ভয় পায় না। তাদের পিঠ দেয়ালে থেকে যাওয়ার উপক্রম হয়েছে।’

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুর রশিদ হাবিব, ২০ দলীয় জোটের জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, অর্পণ বাংলাদেশের সভাপতি বিথীকা বিনতে হোসাইন, স্বাধীনতা ফোরামের সাধারণ সম্পাদক সাঈদ হাসান মিন্টু, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির প্রমুখ

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“দেশে নিরব দুর্ভিক্ষ চলছে: রিজভী”

প্রকাশের সময় : ০৪:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২