ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- প্রকাশের সময় : ০৭:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 10 বার পড়া হয়েছে
দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর ধামইরহাট উপজেলায় উৎসব মুখর পরিবেশে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে।
১ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবার আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি রালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক, প্রবীণ বীর মুক্তি যোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তি যোদ্ধা ইয়াকুব আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, প্রবীণ নাগরিক বৃন্দ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ। বক্তারা বলেন প্রবীণ দের মর্যাদা অধিকার নিশ্চিতকরন,সামাজিক নিরাপত্তা,ও সুস্থ মান সন্মত জীবন- যাপনের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয় ।
মোঃ নুরুল ইসলাম
ধামইরহাট, নওগাঁ
০১৭১০১৯০০১০












