ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

ধুনটে যমুনা নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের প্রাণ গেল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৪৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / 436 বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

ধুনট (বগুড়া) প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট || বগুড়ার ধুনটে যমুনা নদীতে গোসল করতে গিয়ে (৬০) উর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৩রা জানুয়ারি) দুপুরে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

যমুনা নদীতে ডুবে মারা যাওয়া হায়দার আলী গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানান, সোমবার দুপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোজ হন তিনি। পরে দুপুর গড়িয়ে বিকেল হলে কেউ উপরে না আসা ও ঘাটের উপরে কাপড় চোপড় দেখে স্থানীয় কয়েক জন মানুষের সন্দেহ হয়। পরে তারা স্থানীয় আরোও কয়েকজন কে জানালে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবং স্থানীয় লোকজন অনেক খোজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দেন। পরের দিন মঙ্গলবার স্থানীয় লোকজন আবার খোজাখুজি শুরু করার এক পর্যায়ে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে উদ্ধার করে উপরে তুলে আনেন। এর মাঝেই ফায়ার সার্ভিসের টিম সেখানে চলে আসে। ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান,পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

ধুনটে যমুনা নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের প্রাণ গেল

প্রকাশের সময় : ০৮:৪৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩