ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নকল এড়াতে ফিলিপাইনে শিক্ষার্থীদের অভিনব কৌশল ভাইরাল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 521 বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ডেস্ক নিউজ: পরীক্ষায় নকল ঠেকাতে ফিলিপাইনের কলেজ শিক্ষার্থীরা অভিনব পন্থা ‘আবিষ্কার’ করেছে। তাদের সেই উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। কেউ এ নিয়ে হাসাহাসি করছেন, কেউ আবার সমর্থনও দিচ্ছেন এ ভিন্নধর্মী উদ্যোগের।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে ফিলিপাইনের বিকল ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের এ দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায়, পরীক্ষার্থীরা প্রত্যেকে বিভিন্নভাবে নিজেদের মুখ ঢেকে রেখেছে।

কেউ রুমাল দিয়ে, ডিম রাখার বক্স, কেউ শপিং ব্যাগ এমনকি হেলমেট পরেও অনেককে পরীক্ষা দিতে দেখা যাচ্ছে। এর পেছনে একটিই কারণ, পরীক্ষার্থীরা ঘাড় ঘোরালেও যাতে অন্যের উত্তরপত্র দেখতে না পারে, চোখের দুপাশ যাতে ঢাকা থাকে।

জানা গেছে, শিক্ষার্থীরা নিজেরাই এ বিষয়ে উৎসুক হয়ে বাড়ি থেকে এসব বস্তু নিয়ে আসে। এ নিয়ে কলেজের অধ্যাপক মেরি জয় মান্দানে বলেন, এটা সত্যিকার অর্থেই বেশ কার্যকরী। এর ফলে শ্রেণিকক্ষে যেন সততা ফিরে এসেছে।

তিনি জানান, কয়েক বছর আগে থাইল্যান্ডের একটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এমন উদ্যোগ নেয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে সেটি শিক্ষার্থীদের ওপর প্রয়োগ করেছে কলেজ কর্তৃপক্ষ। এতে ইতিবাচক সাড়া দিয়েছেন ছাত্র-ছাত্রীরাও।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

নকল এড়াতে ফিলিপাইনে শিক্ষার্থীদের অভিনব কৌশল ভাইরাল

প্রকাশের সময় : ১১:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২