ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“নতুন মাইলফলকের সামনে মেসি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:২৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / 325 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নতুন মাইলফলকের সামনে মেসি|

আরও একটি রেকর্ডের অপেক্ষায় লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে আজ শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

আজ মাঠে নামলেই নতুন মাইলফলক স্পর্শ করবেন মেসি। পেশাদার ক্যারিয়ারে আজ ১০০০তম ম্যাচ খেলতে নামবেন আর্জেন্টিনার এই সুপারস্টার।

আর্জেন্টিনার জার্সিতে আজ ১৬৯তম ম্যাচ খেলতে নামবেন মেসি। তিনি বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ৭৭৮টি ম্যাচ খেলেছেন। তার বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে খেলেছেন ৫৩টি।

মেসিকে ঘিরেই এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ড তথা শেষ ষোলোতে ওঠা প্রতিটি দলের জন্যই এখন প্রতিটি ম্যাচ অঘোষিত ফাইনালের মতো।

জিতলে কোয়ার্টার ফাইনাল এরপর সেমিফাইনাল অত:পর ফাইনাল। আর হারলেই বিদায়। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে পা ফসকে গেলে বিদায় নিশ্চিত হয়ে যাবে। আর যারা নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে খেলতে পারবে তারাই টিকে থাকবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“নতুন মাইলফলকের সামনে মেসি”

প্রকাশের সময় : ০১:২৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২