নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় বানিয়াচংয়ের এক যুবকের প্রাণ গেল
- প্রকাশের সময় : ০২:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / 433 বার পড়া হয়েছে
স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌরসভায় নবীগঞ্জ-আউশকান্দি সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় অশেষ দাশ (২০) নামে এক বাইসাইকেল চালক মারা গেছেন।
আজ রবিবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অশেষ দাশ বানিয়াচং উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের গ্রামের মতিলাল দাশের ছেলে।
তিনি জানান, অশেষ দাশ নবীগঞ্জে তার মাসির বাড়িতে বেড়াতে এসে খাওয়াদাওয়া শেষে বানিয়াচংয়ের রাজেন্দ্রপুরে বাইসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর ব্র্যাক এনজিও অফিসের সামনে ঢাকা থেকে নবীগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অশেষ দাশের মৃত্যু হয়। এসময় নবীগঞ্জ থানার এস আই সুচরিত কুমারের নেতৃত্বে একদল পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় রেখেছে।
থানার প্রশাসন দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করেন। তারা চালক কে আটক করে পুলিশে দিয়েছেন। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। স্বজনরা আসার পর ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত হবে জানা গেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট














