নবীনগরে ইজারার শর্ত ভেঙে বালু উত্তোলন: ৫ ড্রেজার জব্দ, ১২ জন গ্রেফতার, ২ লাখ টাকা জরিমানা
- প্রকাশের সময় : ০৯:০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / 329 বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ড্রেজার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ইজারার শর্ত ভঙ্গের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুছার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, নবীনগরের চরলাপাং এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনরত অবস্থায় ৫টি ড্রেজার ও ১২ জনকে আটক করা হয়েছে। এছাড়াও বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ ও নতুনচর বালু মহালে ইজারার শর্ত ভঙ্গ করে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসময়, দুই ভাই এক বোন, এমভি হাবিবা, মদিনার পথে, বাইতুল মুকাদ্দাস ও তামিম ড্রেজার নামের ৫টি ড্রেজার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জনকে বিভিন্ন মেয়াদে জেল এবং একজন অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
গ্রেফতারকৃতরা হলেন: আলমগীর হোসেন (৫৪), মতলব উত্তর, চাঁদপুর, মো. জসিম উদ্দিন (৩৯), সোনারগাঁও, মো. খোকন (৪০), ভোলা, আবদুর রহমান (২৬), লক্ষীপুর, মোস্তফা (৩৬), নতুনচর, জুবায়ের (৩৭), মতলব দক্ষিণ, চাঁদপুর, আল আমিন (২৮), ভোলা, কামাল ভূইয়া (৫২), মুন্সিগঞ্জ, হুমায়ুন কবির (৩০), পটুয়াখালী, মো. নবীর (২৬), লক্ষীপুর, ইমাম হোসেন (৩৬), পটুয়াখালী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।




























