ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায় দুষ্ট লোকেরা’ অমানবিক নির্যাতনের অভিযোগ, ১১ বছরের শিশুর ধর্ষণ মামলায় চার্জশিট কক্সবাজারে যুবক হত্যা মামলার আসামির পুলিশ হেফাজতে মৃত্যু স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে বিপাকে স্বামী, শেষমেশ নিজেই ফাঁসলেন সোলার সেচে বদলে যাচ্ছে নবীনগরের কৃষির চিত্র কানাডার মাটিতে শুরু জায়েদ-অধরার প্রেমের অধ্যায় মালয়েশিয়ায় অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালী,কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য! শিক্ষার্থীদের সাফল্যে প্রগতি ব্যায়ামাগারের সংবর্ধনা সৎ বাবার বিরুদ্ধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নবীনগরে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / 235 বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাতদলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর ব্রিজে ডাকাতি প্রস্তুতিকালে ২টি দেশীয় তৈরি পাইপ গান (বন্দুক) ও ৪ রাউন্ড কার্তুজ সহ তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক।
আটককৃতরা হলেন, জাহাঙ্গীর মিয়া (২৮), আব্দুল হাদি (৩৫), মেরাজুল ইসলাম (২৫) ও আবুল কালাম (৩০)। তাদের সকলের বাড়ি পার্শ্ববর্তী নরসিংদী রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রাম।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর-মনতলা ব্রিজের উপর শনিবার মধ্যে রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে নবীনগর থানার সেকেন্ড ওসি এস আই আক্কাস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই সেতুতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুটি দেশীয় তৈরি পাইপ গান (বন্দুক) ও চার রাউন্ড কার্তুজ সহ ৪ ডাকাত সদস্যকে আটক করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক সময়ের আলোকে বলেন, গ্রেফতার হওয়া ডাকাত সদস্যদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

প্রকাশের সময় : ০৫:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪