ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায় দুষ্ট লোকেরা’ অমানবিক নির্যাতনের অভিযোগ, ১১ বছরের শিশুর ধর্ষণ মামলায় চার্জশিট কক্সবাজারে যুবক হত্যা মামলার আসামির পুলিশ হেফাজতে মৃত্যু স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে বিপাকে স্বামী, শেষমেশ নিজেই ফাঁসলেন সোলার সেচে বদলে যাচ্ছে নবীনগরের কৃষির চিত্র কানাডার মাটিতে শুরু জায়েদ-অধরার প্রেমের অধ্যায় মালয়েশিয়ায় অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালী,কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য! শিক্ষার্থীদের সাফল্যে প্রগতি ব্যায়ামাগারের সংবর্ধনা সৎ বাবার বিরুদ্ধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ
নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 239 বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় বাড্ডা গ্রামের মুন্সি বাড়ির মৃত শরিফ উদ্দিনের ছেলে আজিজ মিয়া (৬০) নামের একজন নিহত হয়েছেন। এছাড়াও উভয়ই পক্ষের প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন।

জানা যায়, উপজেলার সলিমগঞ্জ বাজারে গত ৩ এপ্রিল সন্ধ্যায় ইসহাক মিয়ার দোকানে স্প্রীড ক্রয় করতে গেলে দোকানদারের সাথে বাড্ডা গ্রামের এক যুবকের ঝগড়া হয়। এতে বাড্ডা গ্রামের জজ মিয়ার ছেলে সহ তিনজন আহত হয়। এই খবর পেয়ে বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও কয়েকটি বাড়ি ভাঙচুর করে। এই ঘটনার পর থেকে উভয় গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এমনকি দুই গ্রামের লোকজন আলাদা আলাদা ভাবে মিটিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝগড়ার প্রস্তুতি নেয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের সহযোগিতায় ১ মে বৃহস্পতিবার সমঝোতায় বসার কথা ছিল কিন্তু বাড্ডা গ্রামের লোকজন মঙ্গলবার দুপুরে বাড়াইল গ্রামের লোকজনের উপর শ্রীঘর বাজারে হামলা করে তিনজনকে গুরুত্ব আহত করে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বাড্ডা গ্রামের আজিজ মিয়া নিহত হন। এই সময় উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক আহত হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, কোমল পানীয় কেনাকে কেন্দ্র করে উভয় গ্রামের দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত হয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

প্রকাশের সময় : ১১:০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫