ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

নবীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • / 294 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার (৩০ মে) স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। বিশেষ অতিথি ছিলেন জেলা দুপ্রক সাধারণ সম্পাদক মুহম্মদ আরজু, একাডেমি সুপারভাইজার হাসনাত জাহান।

বক্তব্য রাখেন উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, আমেনা খাতুন, মাহবুব আলম লিটন, আসাদুজ্জামান কল্লোল, মাওলানা আব্দুল মতিন ,পিয়াল চৌধুরী মিঠু প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৪টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল চ্যাম্পিয়ন এবং সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল রানার আপ হয়। রচনা প্রতিযোগিতায় মাছুমা খন্দকার প্রথম, সুমাইয়া আক্তার দ্বিতীয়, নওফেল আহাদ তৃতীয় স্থান অর্জন করে।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট এবং বই প্রদান করা হয়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪