ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুরির চেষ্টার দায়ে আটক বাবা, খাঁচার ওপাশ থেকে মুখে রুটি তুলে দিল শিশুসন্তান আধুনিক নবীনগর গড়তে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চান এমপি মান্নান নবীনগরে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আধুনিক নবীনগর গড়তে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চান এমপি মান্নান নবীনগরে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বড়বিলে ২৭২ শিক্ষার্থীকে সংবর্ধনা, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক প্রাথমিকে বড় নিয়োগের প্রস্তুতি: যোগদানের পরপরই নতুন বিজ্ঞপ্তির বার্তা কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত সেপারেশন’ শেষে বদলে গেল পরীমণির মুড, আনন্দে মাতলেন নায়িকা নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে গংগাচড়ায় বিএনপির বিক্ষোভ

নবীনগরে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 14 বার পড়া হয়েছে

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি নবীনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

তিনি বলেন, দেশের মানুষকে বিভ্রান্ত করতে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে। কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর কথায় কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এমপি আব্দুল মান্নান বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি বা ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বার্থে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দেশের মানুষের ওপর নানা ধরনের অন্যায়, নির্যাতন ও বৈষম্য করা হয়েছে। বর্তমানে রাষ্ট্র পরিচালনায় গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। এসব সংকট একদিনে সৃষ্টি হয়নি; অতীতের অব্যবস্থাপনা ও সংকটের প্রভাব এখনো রয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের পাশে থাকতে হবে এবং তাদের সমস্যাগুলো জানতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।

সমাবেশে উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রকাশের সময় : ০৮:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬