ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের প্রাণ গেল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • / 307 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জীবন মিয়া (১৭) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।

মৃত জীবন মিয়া নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ার ভাড়াটিয়া বাছির মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি জেলার নাসিরনগর উপজেলার খাগালিয়া।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোচালক জীবন প্রতিদিনের মতো গ্যারেজ থেকে অটো নিয়ে কাজের সন্ধানে বের হন। কিন্তু গত শনিবার রাতে বিদ্যুৎ না থাকায় গ্যারেজ থেকে ভাড়াবাড়ীতে গাড়ি নিয়ে এসে বিদ্যুতের ক্যাবল টেনে নিজেই গাড়িতে চার্জ দিচ্ছিলেন। এ সময় জীবন তার মাকে বিদ্যুতের লাইন অফ করতে বলে কিছুক্ষণের মধ্যেই সে মাটিতে লুটে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই বাড়ির ভাড়াটিয়া, রিনা বেগম জানান, জীবন অত্যন্ত ভালো ছেলে ছিলেন। তিন ভাই বোনের মধ্যে জীবন ছিল সবার ছোট। তার বাবা বাছির মিয়া ফেরি করে ফুচকা বিক্রি করেন। প্রতিবন্ধী বড় ভাই আল আমিন ভিক্ষাবৃত্তি করেন এবং প্রতিবন্ধী মেজো বোন ও তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে একই ভাড়াবাড়ীতে বসবাস করতেন। আজ সকাল বেলায় উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর প্রচারণা (মাইকিং) কাজে গাড়ি নিয়ে বের হওয়ার পূর্বে বাড়িতে চার্জ দিতে যেয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জীবন মিয়ার লাশ তার গ্রামের বাড়ি জেলার নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামে নিয়ে গেছেন। সেখানেই তাকে দাফন করা হবে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম প্রতিদিনের পোস্টকে জানান, এ বিষয়ে আমি অবগত না।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের প্রাণ গেল

প্রকাশের সময় : ০৩:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪