ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায় দুষ্ট লোকেরা’ অমানবিক নির্যাতনের অভিযোগ, ১১ বছরের শিশুর ধর্ষণ মামলায় চার্জশিট কক্সবাজারে যুবক হত্যা মামলার আসামির পুলিশ হেফাজতে মৃত্যু স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে বিপাকে স্বামী, শেষমেশ নিজেই ফাঁসলেন সোলার সেচে বদলে যাচ্ছে নবীনগরের কৃষির চিত্র কানাডার মাটিতে শুরু জায়েদ-অধরার প্রেমের অধ্যায় মালয়েশিয়ায় অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালী,কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য! শিক্ষার্থীদের সাফল্যে প্রগতি ব্যায়ামাগারের সংবর্ধনা সৎ বাবার বিরুদ্ধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নবীনগরে বিষপানে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৫৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / 238 বার পড়া হয়েছে

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষপানে মোঃ সাগর মিয়া (২২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে পৌর এলাকার পালপাড়ায় এ ঘটনা ঘটে। সাগর ওই এলাকার মোহাম্মদ জাকির মিয়ার বড় ছেলে।

জানা যায়, নবীনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের কোনায় বসে কীটনাশক জাতীয় বিষপান করে। সেখান থেকে প্রত্যক্ষদর্শীরা সাগর মিয়াকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগর মিয়ার অবস্থার অবনতি দেখে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাঙ্গরা বাজার নামক স্থানে তাঁর মৃত্যু হয়। জানা যায় একি প্রতিবেশী প্রবাসী আনোয়ার মিয়ার মেয়ে নিঝুম এর সাথে সাগর মিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, নিঝুমের পরিবার বিষয়টি জানলে তাঁরা মেনে নিতে অস্বীকার করে এবং খারাপ আচরণ করে। তাদের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরেই বিষপানে আত্মহত্যা করেছে। প্রতিবেশীদের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, প্রেম জনিত কারণেই সাগর আত্মহত্যা করেন। এ বিষয়ে নিঝুমের বাড়িতে গিয়ে নিঝুমসহ পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সাগর মিয়ার মৃত্যুর খবর পেয়ে পুলিশ সাগর মিয়ার বাড়িতে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে লাশ নবীনগর থানায় নিয়ে আসেন, সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য সাগর মিয়ার লাশ মর্গে পাঠানো হয়েছে, পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলমান।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে বিষপানে যুবকের আত্মহত্যা

প্রকাশের সময় : ০১:৫৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪