ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী

নবীনগরে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় মোবাইল কোর্টে অর্থদন্ড

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৫৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / 363 বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার সিলিন্ডার গ্যাসের দোকানগুলোতে সরকারি নির্দেশনা অমান্য করে ১৫০০/১৬০০ টাকায় মনগড়া মূল্য নির্ধারণ করে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থ দন্ড করা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ জুলাই) পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এসময় তিনি ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ও প্রমাণসাপেক্ষে দুইটি গ্যাস সিলিন্ডারের দোকানে ২০,০০০ টাকা জরিমানাসহ সকল দোকানে ন্যায্যমূল্যে বিক্রির ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করেন। এছাড়াও নবীনগর লঞ্চঘাট সংলগ্ন ক্যাফে রিভার ভিউ রেস্টুরেন্টের রান্নাঘরের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় তাদের ১০,০০০ টাকা জরিমানাসহ সতর্ক করেন।

এলাকার বাসিন্দা মাসুকুল আলম জানান, ভোগ্যপণ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে সেটা সহনীয় মাত্রা ছাড়িয়েছে অনেক আগেই। রান্নার গ্যাসের দাম কিছুটা কমলেও তা আমরা সরকারের নির্ধারিত দামে পাচ্ছি না।

এ বিষয়ে নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান জানান, চলতি মাসের ৩ তারিখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির একটি গ্যাস সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য ৯৯৯ টাকা নির্ধারণ করে দেয়।
কিন্তু ভোক্তাদের গুণতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি ২০০-৫০০ টাকা পর্যন্ত।
ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় মোবাইল কোর্টে অর্থদন্ড

প্রকাশের সময় : ১১:৫৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩