ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

নবীনগরে শিশুর জিভ কাটলো প্রতিবেশী

মো. আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ০৬:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • / ৩৩১ বার পড়া হয়েছে
১২২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জায়গা নিয়ে বিরোধের জেরে সাইম (১০) নামে এক শিশুর জিভ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

শুক্রবার (২১ জুন) উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাইম ওই এলাকার মালেক মিয়ার ছেলে। বর্তমানে সে ৮টি সেলাই নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

শিশুটির চাচা অলেক মিয়া অভিযোগ করে বলেন, পাশের বাড়ির কাউসার মিয়ার সঙ্গে গত এক বছর ধরে সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল মালেক মিয়ার পরিবারের।

শুক্রবার সকালে কাউসার মিয়া বিরোধপূর্ণ জায়গার সীমানার খুটি তুলে অন্যত্র বসিয়ে দেন।
বিষয়টি জানতে পেরে সাইমকে খুঁজতে থাকে কাওসার। এক পর্যায়ে সাইম বাড়ি থেকে বের হলে তার ওপর দা-লাঠি নিয়ে অতর্কিতভাবে হামলা করেন কাউসার মিয়া ও তার লোকজনেরা। পরে সাইমকে এলোপাাতাড়ি মারধর করে তার জিবে ছুরি ঢুকিয়ে জিব ও ঠোঁট কেটে ফেলার চেষ্টা করেন। এতে সে গুরুতর আহত হলে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম প্রতিদিনের পোস্টকে বলেন, শিশুটি জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তার পরিবার থেকে পুলিশকে অবগত করা হয়েছে। এই ঘটনায় তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে শিশুর জিভ কাটলো প্রতিবেশী

প্রকাশের সময় : ০৬:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪