নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৬:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 17 বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযান চালিয়ে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে নবীনগর বাজারের ইসলামী ব্যাংক রোডের একটি কেক শপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রাজন মিয়া নবীনগর পূর্বপাড়ার বাসিন্দা মৃত মো. কালু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নবীনগর থানা পুলিশের একটি দল পৌরসভা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন রাজন মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত রাজন মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।























